ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো সমর্থন চায় বাংলাদেশ চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ইরানের তেল রপ্তানিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর

নাম ব্যবহার করে তদবির বিষয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে বিবৃতি দেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ সুবিধা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর/সংস্থায় আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে তদবির বা কাজ উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি আমার স্বাক্ষর নকল/জাল করে আমি সুপারিশ করেছি মর্মে বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করছে।’

নাহিদ ইসলাম আরও লিখেছেন, ‘এ ধরনের কোনো তদবির বা সুপারিশ আমলে না নিয়ে বরং তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার নির্দেশনা দিয়ে  সব সরকারি দপ্তর/সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।’

উপদেষ্টা নাহিদ বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

নাম ব্যবহার করে তদবির বিষয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ

আপডেট সময় ০৪:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫