ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

আসবাবপত্রকে বর্ষসেরা পণ্য ঘোষণা

ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, সবার সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবাখাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, দেশে রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনা করে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া রপ্তানির প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতিবছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্যা ইয়ার অর্থাৎ বছরের সেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়।

এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ বছর ফার্নিচার পণ্যকে সেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আসবাবপত্রকে বর্ষসেরা পণ্য ঘোষণা

আপডেট সময় ০৭:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫