ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় ফিরেছেন লক্ষাধিক কর্মী

মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমায় দেশে ফেরা কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে আজ। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টায় শেষ হবে এ প্রক্রিয়া। অভিবাসন বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে এ প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফিরেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই লক্ষাধিক কর্মী।

এ বছরের ১ মার্চ থেকে সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। যেখানে জরিমানা নির্ধারণ করা হয় ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত। শুরুর দিকে এ প্রক্রিয়ায় খুব বেশি অভিবাসী নিজ নিজ দেশে না ফিরলেও শেষ সময়ে ফিরতে দেখা গেছে হাজার হাজার কর্মীকে। শেষ দেড় মাসে অভিবাসন বিভাগের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতেও বেগ পেতে হয়েছে অনেককে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যমতে, ১২ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেন ১১১টি দেশের মোট ২ লাখ ১৬ হাজার ৪৭১ অভিবাসী, যার মধ্যে ইতোমধ্যে মালয়েশিয়া ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার। দেশে ফিরে যাওয়া ও নিবন্ধিতদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের নাগরিক। ধারণা করা হচ্ছে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মী এ প্রক্রিয়ায় দেশে ফিরেছেন।

এর আগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধদের কোনোভাবেই থাকতে না দেওয়ার ঘোষণা দেয়। ৩১ ডিসেম্বরের পরেও যারা কাগজপত্রবিহীন অবস্থায় থাকবেন তাদের জন্য আরও কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। আর দেশে ফেরার এই প্রক্রিয়ার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করে অভিবাসন বিভাগ।

তবে এ কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন। অনেকেই সম্প্রতি কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে যাচ্ছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় ফিরেছেন লক্ষাধিক কর্মী

আপডেট সময় ০৩:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪