ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ময়মনসিংহে গ্রেপ্তার জঙ্গির জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট

ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে দেওয়া জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এমরান আহমদ ভূঁইয়া। তিনি জানান, রোববার (২০ নভেম্বর) শোয়াইব আহম্মদ নামের এক জঙ্গিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নোট দেওয়া হয়েছিল। এর মধ্যে আজ আবার জামিন আবেদনটি কার্যতালিকায় আসার পর রোববারের দেওয়া জামিন আদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট।

গত বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ মামলা করেন র‌্যাব-৩ এর নায়েব সুবেদার (ডিএডি) মো.ফিরোজ খান।

মামলার এজাহারে বলা হয়, তথ্য-প্রযুক্তির ভিত্তিতে জানা যায়, কোতোয়ালি মডেল থানাধীন বয়ড়া গ্রামের মো. শোয়াইব আহম্মদের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে শোয়াইব আহম্মদ ও হুজাইফা আহমেদকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা ‘মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ’ সাংগঠনিক ট্রেনিং ফরম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে  জানান যে, তারা ‘আনসার আল ইসলাম’র মতাদর্শে উদ্বুদ্ধ হন। পরে মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ নামক লোন উলফা (একাকী শিকার) সংগঠন তৈরির জন্য সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহ করে আসছিলেন। তারা সশরীরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতাদর্শে উদ্বুদ্ধ ব্যক্তিদের মাঝে দেশব্যাপী ফরম বিতরণ করতেন।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন গেপ্তার শোয়াইব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

ময়মনসিংহে গ্রেপ্তার জঙ্গির জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট

আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২