ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

প্রাথমিকে শূন্যপদে নিয়োগের দাবিতে মানববন্ধন : পুলিশি বাধার অভিযোগ

প্রাথমিকে ৪৫ হাজার নিয়োগের কথা বলে পদসংখ্যা কমানোর সিদ্ধান্ত বাতিল চেয়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে মানববন্ধন করেছে চাকরিপ্রত্যাশীরা। এ সময় তাদের ব্যানার কেড়ে নিয়ে পুলিশি বাধার সম্মুখীন হতে দেখা গেছে। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন আন্দোলনকারীরা।

এর আগে একই দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে টানা দুই দিন মানববন্ধন করেছেন তারা। তবে চাকরিপ্রত্যাশীদের লিখিত দাবি প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী বরাবর দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টায় মানববন্ধনে প্রায় তিনশতাধিক চাকরিপ্রত্যাশী এ আন্দোলনে অংশ নেয়।

আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা পোস্টের কথা হলে তারা জানান, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিলেও আমাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। একই সঙ্গে আমাদের কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নিলেও পরে তা ফেরত দেয়। পরবর্তীতে আমরা প্রেস ক্লাবের সামনে আবার মানববন্ধন করি। আমাদের দাবি না মানা হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

চাকরিপ্রত্যাশীরা বলেন, এই সিদ্ধান্ত করোনায় ক্ষতিগ্রস্ত বেকারদের জন্য অত্যন্ত হতাশাজনক, কারণ এযাবতকাল সাধারণত প্রতি নিয়োগে প্রতি ৩ জন মৌখিক প্রার্থী থেকে ১ জন আনুপাতিক হারে চূড়ান্ত নিয়োগ দেওয়া হতো এবং করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে অধিকাংশ নিয়োগ প্রার্থীরই বয়সসীমা শেষ হয়ে গিয়েছে বা শেষ হওয়ার পথে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলাই আছে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, তাহলে কেন এই ১০/১৫ হাজার অবসরজনিত শূন্য পদে নিয়োগ নিশ্চিত করা হবে না। এ কারণে আমরা পদসংখ্যা বৃদ্ধির মাধ্যমে পিইডিপি-৪ এর লক্ষ্যমাত্রার পূর্ণতা এবং উত্তীর্ণ প্রার্থীদের সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবি জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

প্রাথমিকে শূন্যপদে নিয়োগের দাবিতে মানববন্ধন : পুলিশি বাধার অভিযোগ

আপডেট সময় ১২:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২