ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বিয়ের চিঠিতে থাকুক চমক, বদলে যাক নিমন্ত্রণের সংজ্ঞা

বিয়ের আমন্ত্রণ জানাবেন আর চিঠি দেবেন না তা কি হয়। দিনে দিনে চিঠি বিয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমন্ত্রিত অতিথিদের কাছে পাত্র-পাত্রীর যাবতীয় খুঁটিনাটি, বিয়ের স্থান ও সময় জানানোর মাধ্যম হিসেবে এখনও এর কদর সবচেয়ে বেশি।

ইদানিং বিয়ের আমন্ত্রণপত্রের সঙ্গে নানা উপহার দেওয়ার চল হয়েছে। কখনও কার্ডের সঙ্গে চারাগাছ, কখনও ছোট্ট একটা মূর্তি অথবা ছোট্ট একটি পাখির খাঁচা— থাকছে এমন নানা চমক। এমনই কিছু বিরল অথচ অন্য রকম আমন্ত্রণপত্রের ভাবনা তুলে ধরা হলো।

পাখির খাঁচা : সুসজ্জিত ছোট্ট পাখির খাঁচার সঙ্গে জোড়া কার্ড। যেমন দেখতে অসাধারণ, তেমনই বেশ অন্যরকম উপহার হিসেবে নজর কাড়বে নিমন্ত্রিত অতিথির।

কোস্টার : কোস্টার সেটও দিতে পারেন আমন্ত্রণ উপহার হিসেবে। অথবা কাস্টমাইজড কোস্টারও দিতে পারেন, যাতে পাত্রপাত্রীর নাম, বিয়ের দিন, স্থান খোদাই করা থাকবে। উপহারে নতুনত্ব আনতে দিতে পারেন এটি।

সুগন্ধি মোমবাতি : সুরুচিপূর্ণ এবং আভিজাত্যের ছোঁয়ায় এই সুগন্ধি মোমবাতির মনমাতানো গন্ধ বারবার আপনার কথা মনে করিয়ে দেবে অতিথিকে। মোমবাতির কৌটার গায়ে লেখা থাকবে বিয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য।

বীজ : চারা নয়, এখন গাছের বীজকেই উপহার হিসেব বেছে নিচ্ছেন বেশির ভাগ মানুষ। একদিকে যেমন সুবহ, তেমনই অন্য দিকে ভালো থাকার সুবিধাও রয়েছে। আপনার স্বপ্নের বিয়েতে পরিবেশবান্ধব আমন্ত্রণ জানাতেই পারেন।

শো পিস : ছোট্ট মানানসই মূর্তি অথবা অন্য কোনও শো পিস আপনার আমন্ত্রণের সংজ্ঞা বদলে দিতে পারে। কার্ডের সঙ্গে আলাদা ভাবে রাখা যেতে পারে অথবা শো পিসের সঙ্গেই কার্ডটি জুড়ে দেওয়া যেতে পারে।

হ্যান্ড পেন্টেড বক্স : শিল্পের গুরুত্ব সবসময়ই বেশি। উপহার হিসেবে তালিকায় রাখা যেতে পারে কাঠের ছোট বাক্স, যার উপরে হাতে আঁকা নকশা ও অন্যান্য নানা কারুকার্য থাকবে। কার্ডটি বাক্সের ভেতরে রাখা যেতে পারে। সঙ্গে থাকুক নানা ধরনের রঙিন পাথর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বিয়ের চিঠিতে থাকুক চমক, বদলে যাক নিমন্ত্রণের সংজ্ঞা

আপডেট সময় ১০:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২