ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী

ঐন্দ্রিলাকে যেভাবে বিদায় জানালেন প্রেমিক সব্যসাচী

পরনে কালো টি-শার্ট। মুখে এক গাল দাড়ি। উস্কোখুস্কো চুল। চোখেমুখে নিঃস্তব্ধতা। ভালোবাসার মানুষকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ‘কাছের মানুষ’ সব্যসাচী চৌধুরী। রবিবার দুপুর ১২টা ৫৯ মিনিট। হৃদয় ভেঙে খানখান হয়ে গিয়েছে সব্যসাচীর। ঐন্দ্রিলার মৃত্যুর খবরে শোকের আবহ তৈরি হয়েছে ততক্ষণে। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। এমন কঠিন সময়ে ওই বেশেই দেখা গিয়েছে সব্যসাচীকে।

ভালোবাসার মানুষ কাছছাড়া হয়েছে। আর কয়েক মুহূর্ত পড়েই তার নশ্বর দেহ চিতার আগুনে বিলীন হয়ে যাবে। তার আগে ‘মনের মানুষ’কে শেষ বার ছুঁয়ে দেখলেন সব্যসাচী। ঐন্দ্রিলার কপালে নিজে হাতে চন্দন পরিয়ে দিচ্ছেন তার লড়াইয়ের সবসময়ের সঙ্গী সব্যসাচী। একটি ভিডিওতে এমন দৃশ্যই ধরা পড়েছে। যা দেখে আবেগতাড়িত হয়েছেন বহু মানুষ।

দু’বার মারণরোগের সঙ্গে লড়াই করে যেন ‘ফিনিক্স’ হয়ে ফিরেছিলেন ঐন্দ্রিলা। এই লড়াইয়ে তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন সব্যসাচী। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে যখন হাওড়ার এক হাসপাতালে ভর্তি করানো হল ঐন্দ্রিলাকে, তখনও পাশে ছিলেন সব্যসাচী। সমাজমাধ্যমে ক্রমাগত ঐন্দ্রিলার স্বাস্থ্যের খবর দিচ্ছিলেন। এমনকি, অলৌকিক কিছু যাতে ঘটে, তার জন্য প্রার্থনা করার আর্জিও জানিয়েছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

ঐন্দ্রিলাকে যেভাবে বিদায় জানালেন প্রেমিক সব্যসাচী

আপডেট সময় ০১:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২