সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ড মঞ্জুর

বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আব্দুস শহীদকে হাজির করা হয়। এ সময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক বলেন, তার বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আজ আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন না মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক কৃষিমন্ত্রী  উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩ অক্টোবর রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৪:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪