সংবাদ শিরোনাম ::
অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর থানায় অভিযোগের পরও প্রতিকার না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাংক কর্মকর্তার আবেদন কমার্স ব্যাংকে আতাউরের পারিবারিক সিন্ডিকেটের অভিযোগ আওয়ামী দোসর নবীরুলকে ঘিরে সমবায় অধিদপ্তরে দুর্নীতি ঘুষ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ ডিএনসিসির সিসিটিভি ও এআই নেটওয়ার্ক এখনও সাবেক প্রশাসক এজাজের নিয়ন্ত্রণে! রোহিঙ্গা ক্যাম্পে মিলল একাধিক গোপন পথ হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে? এবার আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি বরগুনায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় সংবর্ধনা

রেল স্টেশনে ককটেল বিস্ফোরণে আহত ৩

পারিবারিক বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেল স্টেশন এলাকায় ককটেল হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে ৩জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে নাচোল রেল স্টেশন এলাকায় এঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাচোল রেল স্টেশন এলাকার রজব-সিফাত-জসিমের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুইদিন ধরে একপক্ষ আরেক পক্ষের লোকজনকে মারধর করে। এরই জের ধরে রোববার বিকালে জেলার সদর উপজেলার রানীহাটি এলাকার ২০-২৫জনের একদল সন্ত্রাসী নাচোল রেল স্টেশন এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং একটি বাড়িতে হামলা চালায়। এতে অন্তত ৩জন আহত হন।

এসময় স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে গণজমায়েত হয়ে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয় এবং ৭টি মোটরসাইকেল আগুন পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে পারাবারিক বিরোধের জেরে ককটেল হামলার ঘটনায় ৬জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

রেল স্টেশনে ককটেল বিস্ফোরণে আহত ৩

আপডেট সময় ০৯:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪