ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

ক্ষমতা ছেড়ে জনগণের কাছে আসুন” মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী কেন গেলেন ভারতে? কী আনতে গেলেন? যেসব চুক্তি হল, সেসবের জন্য দেশের প্রধানমন্ত্রীর যেতে হয়? আমেরিকা যান, ভারত যান আর পিকিং যান- কোথাও ঠাঁই হবে না। এখনো সময় আছে, ওসব ছেড়ে জনগণের কাছে আসুন। ক্ষমতা ছেড়ে দিন। তবেই রক্ষা পাবেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘ভোট ডাকাতি, দখলদারি, গুম, খুন, দুঃশাসন ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগত’র প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মান্না বলেন, এদেশের ইতিহাস ছাত্রসমাজের ইতিহাস। এ সরকার দেশের ছাত্র রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। গুলি করে মানুষ মারছে। কিন্তু এদেশের ছাত্রসমাজকে ভয় দেখিয়ে কোনদিন দমিয়ে রাখা যায়নি।

সরকারের সমালোচনা করে মান্না বলেন, আজ এই সমাবেশে আসার পথে দুটি বাস আটকে দেওয়া হয়েছে। যতই দমন-পীড়ন করুক না কেন দেশের ছাত্রসমাজ ও জনগণকে আটকে রাখার শক্তি এ সরকারের নেই। রাজপথে যে স্রোত শুরু হয়েছে, সেই স্রোতে এ দখলদার, ফ্যাসিবাদী সরকার ভেসে যাবে।

নাগরিক ছাত্র ঐক্য ঢাকা মহানগরের আহ্বায়ক আব্দুল আলিফের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, মোফাখখারুল ইসলাম নবাব, যুব ঐক্যের সভাপতি সাম্য শাহ, ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

ক্ষমতা ছেড়ে জনগণের কাছে আসুন” মান্না

আপডেট সময় ০৫:০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২