সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মঠবাড়িয়ায় যৌথ অভিযান পরিচালনা।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে ১১ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ৩ টায় গোপন সূত্রের ভিত্তিতে মঠবাড়িয়া আর্মি ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান শেষে দেশীয় ধারালো অস্ত্র (৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল), ১৩৫ পিচ ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫,৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল, ১টি ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া কুখ্যাত মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান হাসিব পিতাঃ মোঃ হেলাল উদ্দিন (৩টি মামলা), নাজমুল শিকদার ওরফে কালিয়া পিতাঃ নাসির শিকদার (২টি হত্যা মামলাসহ ৭টি মামলা), মোঃ ফাহাদ পিতাঃ মোঃ কুদ্দুস মুন্সি এবং মোঃ তৌহিদুল ইসলাম পিতাঃ রিপন হাওলাদার নামে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

আটককৃতদের মঠবাড়িয়া আর্মি ক্যাম্প-এ প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঠবাড়িয়া থানায় উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা কর্তৃপক্ষ আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান যৌথ অভিযানে আটককৃতদের নামে মামলা প্রক্রিয়াধীন, মামলার শেষে আসামিদের কে আদালতে প্রেরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মঠবাড়িয়ায় যৌথ অভিযান পরিচালনা।

আপডেট সময় ১১:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪