ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম কারাগারে ‘মুক্তি বাণিজ্যর’ অভিযোগ ইকবাল হোসেনের বিরুদ্ধে দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত: রিজভী আমদানি পণ্য আনলোডের নামে বছরে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ বিপিএম-সেবা পদক পেলেন ডিআইজি আবদুল মাবুদ দুলাল জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নারীদের গোলাপি বাসে আয় তলানিতে, দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি নওগাঁর মান্দায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

মধুমিতায় বন্ধ সিনেমার প্রদর্শন, চলবে বিশ্বকাপ ফুটবল!

সিনেমা সংকটে ঢাকার অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। শুক্রবার থেকে আগামী একমাস প্রেক্ষাগৃহটিতে কোনো সিনেমার প্রদর্শনী হবে না। তবে এ সময়টাতে বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ চলবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মধুমিতার মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, ‘প্রতিদিন মোট সেল হচ্ছে মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা। এদিকে বিশ্বকাপ ফুটবল আসছে। মানুষ তো ফুটবলের জন্য পাগল। ২০ নভেম্বর থেকে শুরু হবে, ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে। আমরা ভাবলাম এই সময়টা বন্ধ রাখি। আর প্রেক্ষাগৃহে কিছু কাজও আছে, সাউন্ড সিস্টেম নতুন লাগাচ্ছি।’

১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল খেলাটি দেখিয়েছিল মধুমিতা। নওশাদ বলেন, সেবারই আমি প্রথম মধুমিতায় ওয়ার্ল্ড কাপ দেখিয়েছিলাম। মানুষের জায়গা দিতে পারিনি। এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা। চেষ্টা চালাচ্ছি, কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মধুমিতায় প্রদর্শন করব। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে হয়তো প্রদর্শনের অনুমতিও পাওয়া যাবে।

নওশাদ মনে করেন, দেশে ভালো মানের সিনেমা নেই বলেই দর্শক খরায় ইন্ডাস্ট্রি। সেই সঙ্গে দীর্ঘদিন বিদেশি সিনেমা হলে চালানোর দাবি করে আসছেন তিনি। এজন্য অনেক আন্দোলন-কর্মসূচিও পালন করেছেন এই হল মালিক ও প্রযোজক।

প্রসঙ্গত, ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম কারাগারে ‘মুক্তি বাণিজ্যর’ অভিযোগ ইকবাল হোসেনের বিরুদ্ধে

মধুমিতায় বন্ধ সিনেমার প্রদর্শন, চলবে বিশ্বকাপ ফুটবল!

আপডেট সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২