ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে রবিবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ১৭টি উপজেলার শারদীয় দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশের স্বাধীন হয়েছে। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফিরে পেয়েছে নতুন মাত্রা। এই বাংলাদেশে ধর্মীয় অনুষ্ঠান সবাই করবে এবং আমাদের ধর্মীয় অনুভুতি যে, আমরা এটা বিশ্বাস করি, ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমরা সকলে মিলে এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, আপনাদের দূর্গাপূজাসহ অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনাদের পাশের মুসলমান ভাইকে আপনাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ দেন, আমাদেরও ঈদসহ অন্যান্য অনুষ্ঠানগুলোতে আপনাদের দাওয়াত দিয়ে একসাথে অনুষ্ঠান উদযাপন করি এবং আমরা সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সকল উপজেলার নির্বাহী অফিসার, র‌্যাবের কর্মকর্তা, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

আপডেট সময় ০৭:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪