সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার

চট্টগ্রামের নগর থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করার কথা জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

শনিবার যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পাশাপাশি দুই নেতাকে বহিষ্কারের কথাও জানানো হয়েছে এতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নগর যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন এবং কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হলো।”

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় একটি টার্ফের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদলকর্মী জুবায়ের উদ্দিন ওরফে বাবু নিহত হন। তিনি নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের অনুসারী ছিলেন মোশাররফের অনুসারীদের সঙ্গে নগর যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষে বেঁধেছিল। এরপর দিনই নগর যুবদলের কমিটি বিলুপ্তির ঘোষণা এলো চট্টগ্রাম নগর যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্র থেকে এসব কমিটি বিলুপ্ত করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার

আপডেট সময় ০৪:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪