ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে তা প্রমাণ করতে বেশি সাক্ষীর প্রয়োজন হবে না রংপুর নবাগত মেট্রোপলিটন কমিশনার

রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মো. মজিদ আলী বলেছেন, আবু সাঈদকে কারা গুলি করলো, কীভাবে তার মৃত্যু হলো, এটি প্রমাণ করার জন্য খুব বেশি সাক্ষীর প্রয়োজন হবে না। এরপরেও আবু সাঈদের হত্যার পরবর্তী সময়ে পুলিশ একটা অপ্রাপ্ত ছেলে আলফি সারিয়ার কে গ্রেপ্তার করে হত্যাকারী সাজালো এটি পুলিশের জন্য অত্যন্ত জঘন্য ও লজ্জার।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরেন।

পুলিশের নবাগত কমিশনার মো. মজিদ আলী বলেন, আবু সাঈদ যেভাবে শহীদ হয়েছেন, সেটি দেখে বিশ্বের মানুষ শিহরিত হয়েছে। দেশের মধ্যে বীর আবু সাঈদ ঘরে ঘরে জন্ম নিয়েছে। আবু সাঈদের দৃষ্টান্ত পরবর্তীতে দেশের ইতিহাসে বীর হিসেবে চিহ্নিত হবে এটি আমার বিশ্বাস। আমি যোগদানের পরেই আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছি এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছি।

পুলিশের ভাবমূর্তি নিয়ে মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মজিদ আলী আরও বলেন, স্বাধীনতার উষালগ্ন থেকে পুলিশের ভালো ভূমিকা রয়েছে। ঐতিহ্যবাহী পুলিশ বাহিনী দীর্ঘদিনের মধ্যে সব ভালো কাজ করেছে, সেটা যেমন নয়, তেমনি সব খারাপ কাজও করেনি। রাষ্ট্রগঠনসহ দেশের মানুষের কল্যাণমূলক কাজ করেছে এই পুলিশ। তবে কিছু স্বার্থান্বেষী ও অতিউৎসাহী পুলিশ সদস্যের জন্য পুলিশ বাহিনীর আজকের পরিণতি। কিন্তু এটা মাথায় নিয়ে সরে থাকলে কিংবা সমাজ থেকে আলাদা থাকলে এই বাহিনীর অস্তিত্ব থাকবে না। সুতরাং আমাদের পিছনে থাকার সময় নাই, চুপ করে থাকার সময় নাই, আমাদের ফিরে আসতেই হবে।

এছাড়াও তিনি বলেন, ফেসবুক পুলিশিং, ধানকাটা পুলিশিং, মানবিক পুলিশিং, লোক-দেখানো পুলিশিং, শো অফ করা পুলিশিং আমি করবো না, কথা দিচ্ছি। পুলিশের যা কাজ, তা করতে চাই। ফুলিয়ে ফাপিয়ে আমাকে তুলে ধরার কিছু নেই। আমি এই শহরকে চিনি, এই অঞ্চলে আমার বাড়ি। এখানেই বেড়ে উঠেছি। পুলিশের যে প্রকৃত কাজ তা করতে চাই। এরমধ্যে দিয়ে মানুষ যাতে স্বস্তিতে ঘুমোতে পারে। রাস্তায় চলাচল করতে পারে, যুবতী মহিলা শপিং করতে পারে, রাস্তায় সন্ধ্যায় হাঁটতে পারে নির্বিঘ্নে এসব নিশ্চিত করাই আমাদের কাজ।

পুলিশের নবাগত কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, প্রেসের সামনে যে কথাগুলো মানুষ বলে, এই কথাগুলোর মাধ্যমে উপরেও উঠতে পারে আবার নিচেও নামতে পারে। কেন না বলা কথা থেকে মানুষ আর ফিরতে পারে না। তাই সাংবাদিকদের কাছে করজোড়ে অনুরোধ আমাকে খোঁচাখুচি করবেন না।

পুলিশের নবাগত কমিশনারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সিটি এসবি প্রধান আবু বক্কর সিদ্দিক, ডিবিপ্রধান ইবনে মিনানসহ রংপুরে কর্মরত সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে তা প্রমাণ করতে বেশি সাক্ষীর প্রয়োজন হবে না রংপুর নবাগত মেট্রোপলিটন কমিশনার

আপডেট সময় ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪