ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় মিজানুর রহমান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার গোকুল বন্দরে এ ঘটনা ঘটে।

মিজান বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও গোকুল উত্তরপাড়ার গ্রামের মৃত আফছার আলী সাকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, মিজান তার কয়েকজন বন্ধুর সঙ্গে গোকুল বন্দরে গোডাউন এলাকায় গল্প করছিলেন। রাত সোয়া ৯টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলে মহাস্থানের দিকে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ঘনিষ্ঠরা জানান, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সনি রহমান খুন হন। সনি খুনের সঙ্গে জড়িত যুবদলের বহিষ্কৃত নেতার নেতৃত্বে মিজানকে খুন করা হয়। সনি খুনের পর থেকেই মিজানের সঙ্গে যুবদলের ওই নেতার দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুবদলের ওই নেতা বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। এক সপ্তাহ আগে যুবদলের ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

তাদের ধারণা, বহিষ্কারের পেছনে মিজানের হাত রয়েছে। এ কারণেই ক্ষুব্ধ হয়ে মিজানকে খুন করা হয়েছে।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, মিজানের লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪