সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

বাড্ডা থানার লুট হওয়া অস্ত্র, কুমিল্লায় বিক্রি করতে এসে গ্রেফতার তরুণ

রাজধানীর বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গেলে মো. তুহিন আলম (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তুহিন আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খাননগর এলাকার বাসিন্দা।

৮ সেপ্টেম্বর রোববার কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। থানার ভেতরে থাকা অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি লুটপাট ও ধ্বংস করা হয়। সে সেসময় লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ রেখে দেন তুহিন। পরে তা বিক্রয়ের জন্য ঢাকা থেকে কুমিল্লায় যান। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাঁকে গ্রেফতার করা হয়।’

এ বিষয়ে সিপিসি-২ এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে ব্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

বাড্ডা থানার লুট হওয়া অস্ত্র, কুমিল্লায় বিক্রি করতে এসে গ্রেফতার তরুণ

আপডেট সময় ০৪:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪