ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

পাহাড় কেটে প্লট বিক্রি করায় দুই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

পাহাড় কাটার অভিযোগে সিটি করপোরেশনের দুই ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। নগরের আকবরশাহ থানা এলাকায় মামলাটি করা হয়। দুই কাউন্সিলর হলেন ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের নিছার আহমেদ ওরফে মঞ্জু ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের মো. জহুরুল আলম জসিম
মামলার বাদী পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের গবেষণা কর্মকর্তা আশরাফ উদ্দিন। মামলায় দুই কাউন্সিলর ছাড়াও এজাহারভুক্ত আরও দুই আসামি রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয়ের আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে। মামলায় মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫) ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে (৫৫) যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি করা হয়। কাউন্সিলর জহুরুল আলম জসিম ৩ ও নিছার আহমেদ ৪ নম্বর আসামি। দুজনই আওয়ামী লীগ নেতা।
আশরাফ উদ্দিন বলেন, আকবরশাহ থানায় মামলাটি হয়েছে। ওই থানা এলাকার জঙ্গল লফিতপুরে পাহাড় কেটে আসামিরা মিরপুর হাউজিং সোসাইটির নামে প্লট বিক্রি করেছেন; গড়ে তুলেছেন আবাসিক এলাকা।মামলায় উল্লেখ করা হয়, উল্লিখিত আসামিরা পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া মিরপুর মালিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নামে আবাসন প্রকল্প স্থাপন করে অবৈধভাবে পাহাড় কেটে ৪–৫ একর জমির মধ্যে ২৫০টি প্লট করে বিক্রি করেন। ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল আলমের বিরুদ্ধে আগেও পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটা, জলাশয় ভরাটের দায়ে একাধিক মামলা ও জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। দুই কাউন্সিলর বর্তমানে পলাতক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে প্লট বিক্রি করায় দুই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪