সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

সরকারের নিয়ম অমান্য করে টাকা বেশি নিচ্ছে সেনেরচর ইউনিয়ন

দেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্ম নিবন্ধনের কোন ফি নেওয়া হয়না তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা এবং সংশোধনের ক্ষেত্রে ১০০ টাকা ফি নেয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়ম মানা হচ্ছেনা শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদে।

সেখানকার ইউপি চেয়ারম্যান জালাল জমাদার সরকারি বেধে দেয়া ফি এর স্থলে নিজেই নতুন নিয়ম করেছেন। তার করে দেয়া নিয়মে প্রতি জন্ম সনদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন উদ্যোক্তারা। এমনই অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। সরেজমিনে খোঁজ নিয়ে এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায়।

জন্মনিবন্ধন সংশোধন করতে আসা জিহাদ কাজী বলেন, আমি আমার জন্মনিবন্ধন সংশোধন করতে এসেছিলাম। আমার থেকে পরিষদের উদ্যোক্তারা ২০০ টাকা দাবি করেন। তখন তাদের দাবীকৃত টাকা না দিয়ে সচিবের শরণাপন্ন হই। সেখানে গেলে সচিব আমাকে বলেন ২০০ টাকাই দিতে হবে, কেননা চেয়ারম্যান জন্মনিবন্ধনের টাকা নির্ধারণ করে দিয়ছেন। তাই আমি কোনো উপায়ন্তর না পেয়ে ২০০ টাকাই দিয়ে আসি।

সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতারা অভিযোগ করে বলেন, ২০০ টাকার নিচে জন্মনিবন্ধন করাই যায় না। এখানে কাজ করা উদ্যোক্তা এবং পরিষদের সচিব বলেন চেয়ারম্যান নিয়ম করে দিয়েছেন তাই তাদের চাহিদামত টাকা না দিলে দিনের পর দিন ঘুরেও জন্ম নিবন্ধন করা যায়না। আমরা এই ভোগান্তি থেকে নিস্তার চাই।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিব আবু ছাইম বলেন, চেয়ারম্যান যেভাবে নির্ধারণ করে দিয়েছেন আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জালাল জমাদার বলেন, পরিষদে ২ জন উদ্যোক্তা থাকার কথা থাকলেও আমাদের এখানে তিন জন উদ্যোক্তা রয়েছেন। তাদের কোনো বেতন নেই বিধায় জন্মনিবন্ধন করতে ১৫০ টাকা নির্ধারণ করে দিয়েছি। তারা ২০০ টাকা করে নিচ্ছে সে ব্যাপারে আমি জানি না।

এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সরকার নির্ধারিত ফি থেকে বেশি টাকা নেওয়া অপরাধ। সেখানে সেবা গ্রহীতাদের হয়রানি করা হয় কিনা তা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

সরকারের নিয়ম অমান্য করে টাকা বেশি নিচ্ছে সেনেরচর ইউনিয়ন

আপডেট সময় ১২:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪