ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল  আত্রাইয়ে এবারে ঈদ বাজারে বাজেটের চেয়ে দাম বেশি পছন্দের পোশাকের সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২ শবে কদর লাভের সহজ ৫ উপায়

পাংশায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর পাংশায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধা আশালতা দাস হত্যা মামলায় আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জ‌রিমানাও করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (৫ সেপ্টেম্বর) দুপ‌ু‌রে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উজির আলী।

মামলা সূত্রে জানা গেছে, চল‌তি বছ‌রের ১২ ফেব্রুয়া‌রি রা‌তে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বাড়িতে ঢুকে বৃদ্ধা আশালতা দাসকে শ্বাসরোধ ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা ক‌রেন প্রতিবেশী বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস (২৫)। পরদিন ১৩ ফেব্রুয়ারি সকা‌লে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সন্দেহজনকভাবে বিশ্বজিৎকে পুলিশ আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তার দেখানো মতে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত হাতুড়ি।

এ ঘটনায় ওইদিনই নিহতের জামাতা স্বপন কুমার বিশ্বাস অজ্ঞাত আসা‌মি ক‌রে পাংশা থানায় এক‌টি হত্যা মামলা ক‌রেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী ব‌লেন, ‘আশালতা দাসের দুই মেয়ে। অনেক আগেই তাদের বিয়ে হয়েছে। তাই বাড়িতে তিনি একাই থাকতেন। তবে তার জায়গা-জমি দেখাশোনার জন্য একজন লোক ছিলেন। ১৩ ফেব্রুয়ারি সকা‌লে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।’

আইনজীবী উজির আলী আরও ব‌লেন, ‘আশালতা দাস স্বর্ণালংকার পড়ে থাকতে পছন্দ করতেন। তার স্বর্ণালংকারের ওপর নজর পড়ে প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রি বিশ্বজিৎ বিশ্বাসের। কারণ, বিশ্বজিৎ দেনার দায়ে জর্জরিত ছিল। তার পরিকল্পনা ছিল আশালতা দাসের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেনা শোধ করবেন। ঘটনার দিন ভোরে আশালতা ঘুম থেকে উঠে বারান্দায় এলে আগে থেকে ওত পেতে থাকা বিশ্বজিৎ গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আশালতার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান তিনি। সাক্ষ্যগ্রহণ শেষে মাত্র সাত মাসের মধ্যে আদালত এ রায় দেন। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা

পাংশায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪