সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে

ঢাবির ৫৩তম সমাবর্তনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তনে উপস্থিত থাকবেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৩০ হাজার ৩৪৮ জন স্নাতক ও গবেষকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বেলা ১১টা ৫৫ মিনিটে চ্যান্সেলরের শোভাযাত্রা শুরু হবে এবং দুপুর ১২টায় সমাবর্তন শুরু হবে।

ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ- দুটি ভেন্যু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাবি অধিভুক্ত সাতটি কলেজ সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবে। অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেন্যুতে মোট ২২ হাজার ২৮৭ জন শিক্ষার্থী এবং ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যুতে প্রায় ৭ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

মোট ১৩১ জন মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭টি পিএইচডি, ২টি ডিবিএ এবং ৩৫টি এমফিল ডিগ্রি দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা থেকে এ পর্যন্ত মোট ৫২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী

ঢাবির ৫৩তম সমাবর্তনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:২৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২