সংবাদ শিরোনাম ::
বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

ধামরাইয়ে ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে তারা একটি মিছিল নিয়ে ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ করে।

এতে ধামরাইয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। মিছিলে তারা, ‘বদলির আদেশ মানি না’, ‘বদলি প্রত্যাহার চাই’সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘যোগদানের পর থেকেই এই ইউএনও সামাজিক ও যুব সমাজের জন্য নিজ উদ্যোগে নানা কাজ করেছেন। তিনি আমাদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। অফিসের বাইরে এসেও মানুষের কথা শোনেন। মাত্র কয়েক মাসেই তিনি আমাদের সঙ্গে নিবিড়ভাবে মিশেছেন। আমরা তাকে ধামরাইয়ে চাই।’

এ সময় তারা বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

গত ২ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ধামরাই উপজেলার ইউএনও খান মো. আব্দুল্লা আল মামুনকে মিঠামইন কিশোরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

এ বদলির আদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই এনিয়ে নানা সমালোচনা সৃষ্টি হয়।

এরই জেরে ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এবার মিছিল ও মানববন্ধন করলো শিক্ষার্থীরা।

খান মো. আব্দুল্লা আল মামুন বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। এখানে আসার পর আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি। বদলির আদেশ হওয়ার পর থেকেই গতকাল ও আজ শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। আজও তারা উপজেলা পরিষদে এসে মিছিল ও মানববন্ধন করেছে। আমি তাদের এমনটা না করতে বুঝিয়েছি।’

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) এবং উপ-পরিচালক, স্থানীয় সরকার ফারজানা জামান বলেন, ‘এটা প্রশাসনিক বিষয়। আমরা চাকরি করি, সরকার যাকে যেখানে মনে করবে, তাকে সেখানে বদলি দিতে পারে। আমাদের বাধ্যবাধকতা আছে সেই আদেশ মানার। মানুষের চাওয়া থাকতে পারে, গণতান্ত্রিক দেশ, সবারই চাওয়া পাওয়া জানানোর সুযোগ রয়েছে। সেভাবে হয়তো তারা বলেছেন। কিন্তু আমাদের এখানে এটা কোনো প্রভাবক হিসেবে কাজ করবে বলে মনে হয় না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ

ধামরাইয়ে ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১১:২৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪