ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বিএনপিতে মাস্তানদের জায়গা নেই – আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ ও অস্ত্রবাজদের জায়গা বিএনপিতে নেই। তারেক রহমানের নির্দেশ, যারা এসব কাজে লিপ্ত থাকবে তাদের বাধা দিতে হবে। সবাই মিলে তাদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করতে হবে।
বুধবার নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট মাদরাসা মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, আমরা চাই শান্তি। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাবো। তারেক রহমান ৩১ দফা সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন, ঐ প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এ সংস্কারের মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছেন সবাই ঐকমত্য পোষণ করেছেন। তারেক রহমান জাতীয় সরকারের মাধ্যমে এটার বাস্তবায়নের কথা বলেছেন।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। ৩১ দফা বাস্তবায়নের পর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় বিএনপি সেটাও করবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজ আমরা ত্রাণ দিতে এসেছি। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটি দুর্গত এলাকায় আমাদের নেতাকর্মীরা ছুটে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনের পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের চিন্তা আছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি। কারণ বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগণের রাজনীতি। জিয়াউর রহমান বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, তাই আপনারা কিন্তু দেশের মালিক। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান ও স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপিতে মাস্তানদের জায়গা নেই – আমীর খসরু

আপডেট সময় ০৭:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪