ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রাপ্যের চেয়ে বেশি পায় অভিনেতারা: প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কাজ করেন হলিউডেও। দেশ ও দেশের বাইরে অসংখ্য ভক্ত-অনুসারী তার। সম্প্রতি প্রায় তিন বছর পর নিজের হেয়ার কেয়ার ব্র্যান্ডের প্রচারে দেশে এসেছেন প্রিয়াঙ্কা। এতদিন পরে দেশে ফিরেও তিনি দেখছেন তাকে ঘিরে দেশের মানুষের উচ্ছ্বাস বিন্দুমাত্র কমেনি বরং বেড়েই গিয়েছে। আর তাই প্রিয়াঙ্কার প্রশ্ন, ‘যতটা না প্রাপ্য তার থেকেও অনেক বেশিই অভিনেতাদের নিয়ে বাড়াবাড়ি করা হয়।’

‘দেশি গার্ল’-এর কথায়, ‘চিত্রনাট্য লেখা অন্য কারোর জীবনের গল্প মুখস্থ করে ক্যামেরার সামনে বলি, অন্যের গাওয়া গানে ঠোঁট মেলাই, আর কোরিওগ্রাফারের দেখিয়ে দেওয়া নাচের স্টেপ অনুসরণ করি— এছাড়া আমরা আর বিশেষ কিছুই করি না। আর বাকি যা করি তা হলো, অন্যের কথাতে আমরা ছবির প্রচার চালাই, আমাদের অন্য কেউ পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে দেয়। আমাদের চুল এবং মেকআপও অন্য কেউ করে দেয়। তাহলেই ভাবুন আমরা আসলে করিটা কী?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা চোপড়ার এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ কেউ প্রিয়াঙ্কার কথায় বিস্মিত, তাদের প্রশ্ন, অভিনেতা হয়েও কীভাবে প্রিয়াঙ্কা অভিনয়কে ছোট করতে পারেন! আবার কারোর ভাবনা, প্রিয়াঙ্কা ভুল কিছুই বলেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

প্রাপ্যের চেয়ে বেশি পায় অভিনেতারা: প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট সময় ০৯:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২