সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

অন্য গোত্রে বিয়ে করতে জোর করা হচ্ছে উইঘুর নারীদের

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের ওপর কয়েক বছর ধরে নিপীড়ন চালানো হচ্ছে— এমন অভিযোগ রয়েছে চীন সরকারের বিরুদ্ধে। এবার জানা গেল, অন্য গোত্রের পুরুষদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে উইঘুর নারীদের বাধ্য করা হচ্ছে। খবর এনডিটিভির।

উইঘুরদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট (ইউএইচআরপি) জানিয়েছে এ তথ্য। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে উইঘুর নারীদের অন্য গোত্রে বিয়ে করতে জোর করা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে এটি অনেকাংশে বেড়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম, নীতি এবং নথি, সরকারি কাগজপত্র এবং উইঘুর নারীদের তথ্য যাছাই-বাঁছাই করে এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি।

‘উইঘুর নারীদের জোরপূর্বক বিবাহ: পূর্ব তুর্কিস্তানে আন্তঃজাতি বিবাহে সরকারি নীতি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব তুর্কিস্তানের হান পুরুষদের সঙ্গে উইঘুর নারীদের জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হয়েছে।

এই তদন্তে দেখা গেছে, চীনের সরকার প্রত্যক্ষভাবে উইঘুর নারীদের হান চাইনিজ পুরুষদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দিয়ে তাদের সঙ্গে আত্মীকরণে বাধ্য করছে।

ইউএইচআরপির প্রধান নির্বাহী ওমর কানাত বলেছেন, এই প্রতিবেদনের মাধ্যমে আরেকটি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিষয় সামনে আসল। এ সহিংসতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থা নেওয়া উচিত।

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, উইঘুর নারীদের সঙ্গে যা করা হচ্ছে তা মানবাধিকার লঙ্ঘনের সামিল। এসব সহিংসতা থামাতে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

অন্য গোত্রে বিয়ে করতে জোর করা হচ্ছে উইঘুর নারীদের

আপডেট সময় ০৭:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২