ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

হামলা ঠেকাতে ইসরাইলের একদিনে খরচ ১৪০০ কোটি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা ঠেকাতে ইসরাইলের একদিনে খরচ হয়েছে ১২০ মিলিয়ন ডলার বা ১৪০০ কোটি টাকা। ইসরাইলি সংবাদমাধ্যম গ্লোবসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়াদিন।

রোববার সকালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে আক্রমণ চালানো শুরু করে। মূলত দেশটির রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুক্রি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এ হামলার অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলের সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো শুরু করে। এমনকি ইসরাইলের রাজধানী তেলআবিবের মাত্র দেড় কিলোমিটার দূরের গ্লিলত ঘাঁটিতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

এ হামলার বিপরীতে ইসরাইলি বাহিনী আগাম আক্রমণ চালিয়েছিল বলে দাবি করে। তাদের দাবি, হিজবুল্লাহর ছোড়া হাজার হাজার রকেটের বিপরীতে ইসরাইলি বিমানবাহিনীর প্রায় ১০০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল এবং এসব যুদ্ধবিমান হিজবুল্লাহর রকেটগুলোকে ধ্বংস করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, এ আক্রমণে ৪ হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) বোমা ব্যবহার করা হয়েছে। যার প্রতিটির মূল্য ২৫ হাজার ডলার করে। ১০০টি যুদ্ধবিমান ৬ ঘণ্টা করে উড়ানোর জন্য মোট ১৮ মিলিয়ন ডলার, ১২ ঘণ্টা ধরে ড্রোন অপারেশনের জন্য ব্যয় করা হয়েছে ১.০৮ মিলিয়ন ডলার এবং অন্যান্য গোলাবারুদসহ মোট ১২০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

হামলা ঠেকাতে ইসরাইলের একদিনে খরচ ১৪০০ কোটি

আপডেট সময় ০১:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪