ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা শেখ হাসিনার রায়ের প্রতিবাদে মধ্যরাতে জামালপুরে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের নির্মাণকাজের উদ্বোধন আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ শাহজালাল মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ

গুলশানে ৫০ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন মো. রাজিব, জাহাঙ্গীর আলম ও সজিব মিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশান থানাধীন শাহজাদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্নাড এরিক বিশ্বাস বলেন, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসে রাজধানীর রামপুরা ব্রিজের দিকে আসছে এই তথ্যের ভিত্তিতে গুলশান থানাধীন প্রগতি সরণির শাহজাদপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয় পুলিশ। পরে রাতে মাইক্রোবাসটি শাহজাদপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে সেটিকে থামানো হয়।

তিনি বলেন, মাইক্রোবাসটি থামানো মাত্রই মাইক্রোবাসের ভেতরে থাকা মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মাইক্রোবাসটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর গুলশান, ভাটারা, বাড্ডাসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

গুলশানে ৫০ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২