ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

কুমিল্লায় সড়কে বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু

কুমিল্লায় সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন সোহাগ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে নগরীর সালাউদ্দিন মোড়ে ওই আইনজীবী বিদ্যুৎস্পৃষ্ট হন।

মৃত সোহাগ (৩০) জেলার বুড়িচং উপজেলার সংকুচাইল গ্রামের নোয়াব সর্দারের ছেলে।

মৃতের ভাগিনা ইকরাম হোসেন জানান, বিকালে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে তিনি নগরীর ঝাউতলাকে আলী হাসপাতালে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য সালাউদ্দিন মোর এলাকায় মেডিনোভা হসপিটালে যান। সেখানে স্ত্রীকে রেখে নিচে সড়কে আসলে জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ ফজলে রাব্বি জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে।

কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া জানান, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হয়। তিনি খুব ভদ্র বিনয়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে কুমিল্লা আইনজীবী সমিতি শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত সোহাগ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

কুমিল্লায় সড়কে বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু

আপডেট সময় ১১:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪