ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না: ভোলায় বিএনপি নেত্রী মাফরুজা সুলতানা

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ১০:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ৮৭৮ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেছেন, বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা যেন কোনভাবেই আইন নিজের হাতে তুলে না নেয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যা, গুম ও হামলার বিচার করা হবে।

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।
তিনি বলেন,বোরহানউদ্দিন ও দৌলতখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে আমি তাদের প্রত্যেকের বাসায় যাব। তাদেরকে আমি পুনর্বাসনের ব্যবস্থা করবো।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যদি কেউ পরিবেশ অশান্ত করেন, আইন নিজের হাতে তুলে নেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
সোমবার (১৯ আগস্ট) সকালে ঢাকা থেকে লঞ্চ যোগে বোরহানউদ্দিনের উদ্দেশ্য রওয়ানা দিলে বিকেল সাড়ে ৪ টার দিকে বোরহানউদ্দিন হাকিমদ্দিন লঞ্চ ঘাটে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে বরন করে নেয়।

এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজি, পৌর বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা যুবদলের সভাপতি শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম খান, সাবেক কাউন্সিলার সাইদুর রহমান শাহিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বার, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, পৌর যুবদলের সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মূর্ধা, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাব্বারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আশরাফ আলী সবুজ, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না: ভোলায় বিএনপি নেত্রী মাফরুজা সুলতানা

আপডেট সময় ১০:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪