সংবাদ শিরোনাম ::
নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী মির্জাপুরের অভিযান চালিয়ে ৫০০ পিস ই-য়াবাসহ তিন জন আ’টক মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন উপাচার্যের আমন্ত্রণে ববিতে শিক্ষামন্ত্রী, সংকট নিরসনে দিলেন আশ্বাস  মতিঝিলে অবৈধ দখল উচ্ছেদে রাজউকের অভিযান চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত 

হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠি পেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ২০১১ সালের ৬ জুলাই এ ঘটনার ১৩ বছর পর হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করার পর থানা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জানা যায়, দায়ের করা মামলা নম্বর ৮। বাদী ভুক্তভোগী তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

২০১১ সালের ৬ জুলাই সকালে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের ১৫-২০ জন সংসদ সদস্য মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হোন। এ সময় পুলিশের সঙ্গে জয়নাল আবদিন ফারুকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয়নাল আবদিন ফারুকের দিকে তেড়ে যায় পুলিশ। একপর্যায়ে একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়।এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে ২০১১ সালের ১০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা মামলায় পুলিশের ৩০ জনের মতো সদস্যকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ছিলেন প্রধান অভিযুক্ত দুই ঊর্ধ্বতন কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

হারুন ও বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

আপডেট সময় ০৫:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪