ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত পণ্য নিয়ে মোংলাবন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি কেএস এআইএম নামে একটি বাণিজ্যিক জাহাজ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ওই বাণিজ্যিক জাহাজটি মোংলাবন্দর জেটিতে ভিড়ে। এর পর রাতের পালা থেকে পণ্য খালাস শুরু করে শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান।

জাহাজটিতে ৯০৪ প্যাকেজের ২ হাজার ৬০৩ টন ইলেকট্রিক্যাল মালামাল রয়েছে। বাণিজ্যিক জাহাজটি গত ২৮ মার্চ রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলাবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

বিদেশি এই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, কাস্টম ক্লিয়ারিং ও বন্দরের সকল নিয়মকানুন শেষে মালামাল খালাস শুরু হয়েছে। এরপর খালাসকৃত মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

উল্লেখ্য, রূপপুপ বিদ্যুৎকেন্দ্রে নির্মাণকাজের জন্য আমদানিকৃত সকল পণ্য মোংলাবন্দরের মাধ্যমে দেশে আনা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় জাহাজ

আপডেট সময় ০৫:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪