ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনকে ‘ভুল’ বলছেন অজি অধিনায়ক

চলমান রাজনৈতিক অস্থিরতায় শঙ্কার মুখে বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন। বাংলাদেশের বিকল্প আয়োজক খুঁজতে শুরু করেছে আইসিসি। যদিও বাংলাদেশ নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে এ অবস্থায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা ভুল সিদ্ধান্ত হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।

নারী বিশ্বকাপ সামনে রেখে কদিন আগেই বাংলাদেশ সফর করে গেছে অজি নারী দল। তবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে এখানে বিশ্বকাপ আয়োজন যে কঠিন সেটা মানছেন হিলি। তা ছাড়া যুক্তরাজ্য, ভারতসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের সতর্কতা জারি করেছে। যে তালিকায় আছে অস্ট্রেলিয়ার নামও। আর এই কঠিন পরিস্থিতিতে তাই বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন হলে সেটি ভুল সিদ্ধান্ত হবে বলেই মনে করছেন হিলি।

বিষয়টি নিয়ে হিলি বলেন, ‘আমার মনে হয়, আসন্ন ইভেন্ট (নারী বিশ্বকাপ) বাংলাদেশে আয়োজন করা ভীষণ কঠিন। অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশ এখন খুবই সংগ্রাম করছে। এই সময় তাদের উচিত নিজেরা একে অপরের পাশে দাঁড়ানো। একজন মানুষ হিসেবে আমি মনে করি, এই পরিস্থিতিতে সেখানে বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে। বাকিটা আইসিসির ওপর।’

বাংলাদেশে হতে যাওয়া নারী বিশ্বকাপ নিয়ে অলরাউন্ডার সোফি মোলিনাক্স বলেছেন, ‘আমরা এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির সঙ্গে অনেক কাজ করছে। আমার পূর্ণ বিশ্বাস, তারা সবার ভালো হয় এমন সঠিক সিদ্ধান্ত নিয়ে আসবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনকে ‘ভুল’ বলছেন অজি অধিনায়ক

আপডেট সময় ০৪:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪