সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

রিমান্ডে কান্নাকাটি করছেন পলক, অনেকটাই ভেঙে পড়েছেন

সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১০ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে নেওয়ার পর মানসিকাভাবে ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক। সেই সঙ্গে গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাবেক প্রতিমন্ত্রী পলকের বক্তব্য, এত দ্রুত সরকারের পতন হতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী-সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বলেন, আমি চাইলে দেশ ছেড়ে পালাতে পারতাম। তবে শেখ হাসিনার সঙ্গে ‘বেঈমানি’ করা হবে বলে আমি যায়নি।

ইন্টারনেট শাটডাউনের বিষয়েও পলক তার দায় অস্বীকার করে জিজ্ঞাসাবাদে উল্লেখ করেন, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। তিনি আরও জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ছাড়াও ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

রিমান্ডে কান্নাকাটি করছেন পলক, অনেকটাই ভেঙে পড়েছেন

আপডেট সময় ০৩:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪