সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

গণমাধ্যম নিয়ে উসকানিমূলক বক্তব্য, বিএনপি নেতা দুলুর পদাবনতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পদাবনতি দিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে দুলুকে পদাবনতি দেওয়া হয়েছে। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্যের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুলু বিএনপি সরকারের সময়ে ভূমি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, ১৬ আগস্ট ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জালিয়ে দেওয়া হবে’ মর্মে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিএনপি। নোটিশের জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছিল।

ওই নোটিশে বলা হয়, আপনার (দুলু) এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নীতি ও আদর্শের চরম পরিপন্থী। বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকা-কে প্রশ্রয় দেয় না। বিগত ১৫-১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়ন ভোগ করেছে। সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা নিজেদের জীবন দিয়ে রক্তঝরা আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বর্তমানে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি হয়েছে, আপনার বক্তব্য সেটিকেও কালিমালিপ্ত করেছে। আপনার বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত, অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য গত দেড় দশক ধরে রক্তস্নাত পথে বিএনপির নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমামন্ডিত অবদানকে হেয় প্রতিপন্ন করার সামিল।

নোটিশে আরও বলা হয়, আপনার উল্লিখিত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘন্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বিএনপি সূত্রে আরো জানায়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্ধারিত সময়েই নোটিশের জবাব দিয়েছেন। তবে তার বক্তব্য সন্তোষ জনক না হওয়ায় এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য প্রদান করায় দুলুকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদাবনতি দিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

গণমাধ্যম নিয়ে উসকানিমূলক বক্তব্য, বিএনপি নেতা দুলুর পদাবনতি

আপডেট সময় ১২:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪