সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

ময়মনসিংহ সিটি করপোরেশনে তালা

ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এ সময় কার্যালয়ের দ্বিতীয় তলায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর জানান, বিকাল সাড়ে ৩টার দিকে একদল লোক এসে সিটি করপোরেশনে প্রবেশ করে। পরে তারা কর্মচারী-কর্মকর্তাদের বের হয়ে যেতে বলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কয়েকজনের কাছে লাঞ্ছিত হন। আমাকেও লাঞ্ছিত করতে চাইলে অন্য সহকর্মীরা এসে রক্ষা করেন। পরে তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান। তবে কারা ঘটনা ঘটিয়েছেন তিনি তাদের চিনতে পারেননি।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার জানান, বিষয়টি আমি শুনেছি। তবে আমাদের কোনো দলীয় লোকজন সেখানে যায়নি। সেখানে ছাত্র-জনতা গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

ময়মনসিংহ সিটি করপোরেশনে তালা

আপডেট সময় ১২:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪