ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

শুক্রবার থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  • আসিফ জাহান, ঢাকা
  • আপডেট সময় ০৪:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • ৭৭৯ বার পড়া হয়েছে

প্রশাসন কর্তৃক বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ জেলায় শুক্রবার (১৮ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান বলেন, সিলেটের গণসমাবেশের সঙ্গে আমাদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের কয়েকটি বাস আজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা মালিক-শ্রমিক মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে নবীগঞ্জের প্রশাসন ও পৌরসভা আমাদের বাস-মিনিবাস চলাচলে বাধা দিয়ে আসছে। তাই আরও আগে থেকেই ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হয়েছিল।

হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, একের পর হবিগঞ্জের লোকাল রুটগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এতে শ্রমিক ও মালিকদের রুটি-রুজি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডে আমাদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।

অথচ অবৈধ যানবাহনগুলো ঠিকই চলাচল করতে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই আমরা মালিক-শ্রমিকরা মিলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।  সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট সময় ০৪:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২