ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিতে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ – ড. ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করলো। সেটাকে সামনে রেখে আরও মজবুত করে সামনে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার সমস্ত প্রসংশা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এদেশকে রক্ষা করেছে, এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এবং পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিতে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটাই আমার রক্ষা করতে চাই। আমরা এগিয়ে যেতে চাই।

আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদেছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজ আবু সাঈদের কথা মনে পড়ছে। আবু সাইদ আমাদের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটি কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য এক সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে আর কোনো যুবক-যুবতী পিছিয়ে যায়নি। তারা বলেছে তোমরা মারতে পারো, আমরা আছি। এ কারণে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশ আজ বিজয় লাভ করেছে। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ  

বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিতে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ – ড. ইউনূস

আপডেট সময় ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪