সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পাঁচ বছর নিষিদ্ধ আফগান তারকা ক্রিকেটার

সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন আফগানিস্তানের ইহসানউল্লাহ জানাত। এ বছর কাবুল প্রিমিয়ারলিগে এসিবি (আফগান ক্রিকেট বোর্ড) ও আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) আচরণবিধি ভাঙায় এই শাস্তি পেলেন জানাত। তিনি বর্ষীয়ান আফগান ক্রিকেটার নওরোজ মঙ্গলের ভাই।

জানাত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মেনে নিয়েছেন। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন এই আফগান ব্যাটার। বুধবার এ তথ্য জানিয়েছে এসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধির ধারা ২.১.১ লঙ্ঘনের অভিযোগে জানাত দোষী সাব্যস্ত হয়েছেন। তাই সব ধরনের ক্রিকেট থেকে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত বছর কাবুল প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন জানাত। এই ডান-হাতি ব্যাটার ছাড়াও আরও তিন ক্রিকেটার রয়েছেন সন্দেহের তালিকায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

পাঁচ বছর নিষিদ্ধ আফগান তারকা ক্রিকেটার

আপডেট সময় ১১:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪