ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত

রাবিতে ছাত্রলীগের হল অনুষদ ও বিভাগ কমিটি বিলুপ্তি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সবগুলো আবাসিক হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল হল, অনুষদ ও বিভাগ এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার সবগুলো আবাসিক হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব দ্রুত সম্মেলনের মাধ্যমে হল, অনুষদ, বিভাগের কমিটি ঘোষণা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাবিতে ছাত্রলীগের হল অনুষদ ও বিভাগ কমিটি বিলুপ্তি ঘোষণা

আপডেট সময় ১২:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪