সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ভূমি অফিসের কানুনগোর ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

কুমিল্লার এক লাখপতি কানুনগো ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৭ জুলাই) দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল এই মামলা করেন। দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন– সিলেটের দক্ষিণ সুরমা ভূমি অফিসের সাবেক কানুনগো (বর্তমানে অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম (৬৪) এবং তার স্ত্রী হাছিনা আলম (৫৭)। জাহাঙ্গীর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইসার গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

দুদক কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদবিবরণীতে জাহাঙ্গীর আলম ৯১ লাখ ৫১ হাজার ২৫৩ টাকার সম্পদের মিথ্যা তথ্য দেন। পরে দুদকের তদন্তে উঠে আসে তার সম্পদের গরমিলের কথা। তিনি ৪৪ লাখ তিন হাজার ৪৫৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এসব সম্পত্তি তার স্ত্রীর নামেও রয়েছে। কিন্তু তার স্ত্রী একজন গৃহিণী। তার কোনও আয়ের উৎস নেই। তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

ভূমি অফিসের কানুনগোর ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

আপডেট সময় ১০:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪