ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু ডিপ্লোমা পাস করার ৩ বছর পূর্বেই সহকারী কৃষি শিক্ষক নিয়োগ পেয়েছে আবুল কালাম আজাদ গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত

ভারত হয়ে নেপাল-ভুটান যাবে বাংলাদেশের ট্রেন: তথ্য প্রতিমন্ত্রী

এবার তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ভারতই শুধু বাংলাদেশের রেলপথ ব্যবহার করবে না; বাংলাদেশও ভারতের রেলপথ ব্যবহার করবে। এছাড়াও নেপাল-ভুটানও এই রেলপথ ব্যবহার করবে। এই আঞ্চলিক যোগাযোগের ফলে বাংলাদেশ লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এই রেল যোগাযোগের ফলে দেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না। কারণ সমঝোতা স্মারক অনুযায়ী অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের কোনো সুযোগ নেই। ভারতের ট্রেন বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতের সাথে হওয়া ১০টি সমঝোতা স্মারক নিয়ে দেশে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সমঝোতা স্মারকের ধারাসমূহ না পড়ে অসত্য তথ্য ছড়াচ্ছে বিএনপিসহ বিরোধীরা।

মোহাম্মদ এ আরাফাত বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে ভারত সফরে গিয়ে ছিটমহল বিনিময়, গঙ্গা ও তিস্তা পানি চুক্তি নিয়ে তারা কোনো আলোচনা করেনি। তাই আওয়ামী লীগ নয়; বিএনপিই নতজানু দল । দলটি অযথাই মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে যাচ্ছে বলে অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের রাজৈর এ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা -২০২৬ এর পরীক্ষা শুরু

ভারত হয়ে নেপাল-ভুটান যাবে বাংলাদেশের ট্রেন: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪