ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। ​আজ ২৭ জুলাই,সোমবার  ২০২৬খ্রি. তালতলী উপজেলা পরিষদের  ‘পায়রা’ সম্মেলন কক্ষে উপজেলা  প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের কল্যাণে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” বার্ষিক উন্নয়ন  কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই সামগ্রী ও সহায়তা প্রদান করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা। সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার,  জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের মূল উদ্দেশ্য সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এবং শিক্ষার প্রসার ঘটানো। প্রদত্ত সেলাই মেশিন নারীদের আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে, বাইসাইকেল শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সুগম করবে এবং শিক্ষাবৃত্তি তাদের নিরবচ্ছিন্ন পড়াশোনা অব্যাহত রাখতে বিশেষ সহায় ভূমিকা পালন করবে।
​সময়োপযোগী এ সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও স্থায়ী ক্ষমতায়নের পথে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

আপডেট সময় ০৯:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬