বরগুনার তালতলী উপজেলায় সাতটি ইউনিয়নের ৬৯ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য অংশীজন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “বাইসাইকেল পাওয়ার মাধ্যমে গ্রাম পুলিশদের টহল ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে। এতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি গ্রাম পুলিশদের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার 




















