ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নরসিংদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (EED) সহকারী প্রকৌশলী মো. রাসেল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অবৈধভাবে নোটিশ অব অ্যাওয়ার্ড (NOA) প্রদান এবং জুন ক্লোজিংয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়েছে।
গত ৬ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাবর দেওয়া ওই আবেদনে অভিযোগকারী দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা টেন্ডার মূল্যায়ন ও বাস্তবায়নে গুরুতর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থের অপচয়ের সঙ্গে জড়িত।

অভিযোগে উল্লেখ করা হয়, M/S C M Construction নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দাখিল করা কাজের অভিজ্ঞতা সনদ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই গ্রহণ করা হয়েছে। এছাড়া ই-জিপি (e-GP) সিস্টেমে কাজের সময়সীমা ও সমাপ্তির তারিখ নিয়ে অসঙ্গতি থাকার অভিযোগও উত্থাপন করা হয়েছে।
লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়—
যথাযথ ক্রস-ভেরিফিকেশন ছাড়াই সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ অব অ্যাওয়ার্ড (NOA) প্রদান করা হয়েছে।.

মাঠ পর্যায়ে কাজের গুণগত মান ও প্রকৃত পরিমাপ (Actual Measurement) যাচাই না করেই জুন ক্লোজিংকে কেন্দ্র করে বিল উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগকারী বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি অর্থের সুরক্ষা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ০৮:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬