ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মিঠাপুকুরে বিএনপি-আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি,সক্রিয় ভূমিকায় প্রশাসন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও বাংলাদেশ আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির পূর্বে বাংলাদেশ কৃষকলীগ মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ কর্মসূচির কথা থাকলেও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে দিনব্যাপি পুলিশের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে ভোলা ও নারায়ণগঞ্জে বর্বরোচিত হত্যা কান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন।

একই সাথে উপজেলা কৃষকলীগের আয়োজনে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রুপ প্রকল্প বাস্তবায়নে কৃষকের ভূমিকা সম্পর্কে সমাবেশ,র‌্যালী ও আলোচনা সভার ডাক দেয়। বাংলাদেশ কৃষকলীগের উপজেলা শাখার আয়োজনে বেগম রোকেয়া অডিটেরিয়ামের সামনে বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।

অপরদিকে জনপ্রতিনিধিত্ব গণবিরোধী স্বৈরাচারী সরকার কর্তৃক জ্বালানী তেল, ভোজ্য তেল,সার চালসহ,সকল পণ্যের মূল্যবৃদ্ধি,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি অসহনীয় লোডশেডিং,ভোলা ও নারায়ণগঞ্জে বর্বরোচিত হত্যা কান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন।উপজেলার বণিক সমিতির পূর্ব পাশে আব্দুল কাদের রুনুর চাতালে বিকাল সাড়ে ৪ টায় মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিছুর রহমান লাকু,সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী,সাজেদুর রহমান রানাসহ প্রমূখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মিঠাপুকুরে বিএনপি-আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি,সক্রিয় ভূমিকায় প্রশাসন

আপডেট সময় ০২:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২