ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

পারিবারিক গেট টুগেদারে মদপানে বধূর মৃত্যু

গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাঝর এলাকায় পারিবারিক গেট টুগেদার অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে ইশিতা রানী মণ্ডল ওরফে ইশিতা মল্লিক (২৫) নামে এক বধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার লাশ ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে ঈদের দিন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের গেট টুগেদার অনুষ্ঠানে অতিরিক্ত মদ্পানে ইশিতা মল্লিকসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, জাঝর মল্লিক বাড়িতে গত সোমবার দুপুর সাড়ে ১২টায় পারিবারিক গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দেশীয় মদ পরিবেশন করা হয়। এতে বিষক্রিয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে মল্লিক বাড়ির বিপ্লব মল্লিকের স্ত্রী ইশিতা মল্লিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করে।

নিহত ইশিতা মল্লিকের ছয় ও আড়াই বছরের দুটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় ইশিতার পিতা প্রদীপ কুমার মল্লিক বাদী হয়ে গাছা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন।

গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। অবৈধ মদের উৎস ও সরবরাহকারীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

পারিবারিক গেট টুগেদারে মদপানে বধূর মৃত্যু

আপডেট সময় ১১:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪