ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, অতঃপর…

ফেনীর সোনাগাজীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কট‚ক্তি করে ফেসবুকে মন্তব্য করায় মিঠুন চন্দ্র নিলয় দাস (৩০) নামে এক হিন্দু যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের টিকেন্দ্র মাস্টার বাড়ির দ্বীনেশ চন্দ্র দাসের ছেলে। পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের সোনাগাজী হাসপাতাল সংলগ্ন ফুফুর ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মুফতি আহসান উল্যাহ বাদী হয়ে মামলা করেছেন। তিনি ফেনীর লালপুল মারকাযুল হুদা মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে কর্মরত এবং চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ‘ধর্ম যার যার উৎসব সবার, সবাইকে গরুর গোস্ত খাওয়ার দাওয়াত এমন একটি ফেসবুক পোস্টে নিলয় দাস তার ব্যবহ্যত ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সা. নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার প্রতিবাদে একাধিক ব্যক্তি পালটা মন্তব্য করেন। সে তাদেরও গালমন্দ করে মন্তব্য করেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক ব্যক্তি সোনাগাজী থানার ওসিকে মৌখিক অভিযোগ করলে রাত ১২টা ৫ মিনিটে তাকে আটক করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, অতঃপর…

আপডেট সময় ১২:২৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪