ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

এক হাটের পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি শুক্রবার বিকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, চন্দ্রা এবং ঢাকা জেলার আশুলিয়ায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ও ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার), গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম (বার), ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ঈদুল আযহা উপলক্ষে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন, র‍্যাব, জেলা পুলিশসহ পুলিশের সকল ইউনিট একযোগে একসাথে কাজ করছে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। তিনি এক্ষেত্রে সচেতন থাকার জন্য যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন। তিনি বলেন, সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ।
Sumon

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

এক হাটের পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : আইজিপি

আপডেট সময় ১২:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪