ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

সৌদিসহ বিশ্বের যেসব দেশে ইদুল আজহা আজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ইদুল আজহা উদযাপন শুরু হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ইদুল আজহা। রোববার ( ১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

শুধু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ মানুষের সঙ্গে ইদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা।

সৌদি আরব ছাড়াও মিসর, অস্ট্রেলিয়াতেও আজ ঈদ। তবে সৌদি আরবের সঙ্গে একই দিনে চাঁদ দেখতে না পাওয়ায় তাদের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সোমবার ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশেও আগামীকালই ঈদ। এ ছাড়াও প্রতিবেশী ভারত ও পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সুদূরের দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও কাল ঈদুল আজহা উদযাপিত হবে। একই দিনে ঈদ পালন করবে কাতার, ইরান, মরক্কো ও ঘানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

সৌদিসহ বিশ্বের যেসব দেশে ইদুল আজহা আজ

আপডেট সময় ১২:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪