ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

পদ্মা সেতুতে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

এবার ঈদযাত্রায় পদ্মা সেতুতে এক দিনে টোল আদায়ের নতুন দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।

শুক্রবার ২৪ ঘণ্টায় সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। যা ঈদ যাত্রায় একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

পদ্মা সেতুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পদ্মা সেতু পাড়ি দেয়। এতে মাওয়া প্রান্তে আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্তে আয় হয় ২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত বছরের ২৭ জুন। সেদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা বর্তমানে তৃতীয় সর্বোচ্চ।

আর একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট যানবাহন পাড়ি দিয়েছিল ৪৫ হাজার ২০৪টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

পদ্মা সেতুতে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

আপডেট সময় ১১:২৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪